ভারতে বিমান দুর্ঘটনা, ব্রিটিশ প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

আপডেট : ১২ জুন ২০২৫, ০৬:৪৬ পিএম

ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে রওনা করা এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বের টুইটার) এক পোস্টে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে ভয়াবহ দৃশ্য হিসাবে উল্লেখ করে লেখেন, বিমানটিতে অনেক ব্রিটিশ নাগরিক ছিলেন। এই পরিস্থিতির সবরকম আপডেট আমি পাচ্ছি। বিমানটির যাত্রী ও আদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল।

বিমান পরিবহন সংস্থাটি জানিয়েছে, এয়ার ইন্ডিয়া জানায় বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন। যার মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু। এআই১৭১ নম্বরের এই বিমানটি দুপুর ১টা ১০ মিনিটে অহমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। ওড়ার কিছু ক্ষণের মধ্যেই মেঘানি নগরের লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার পর একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যমে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত