টাঙ্গাইলের ধনবাড়ীতে পুকুরের পানিতে ডুবে পৃথক ঘটনায় আব্দুল্লাহ (২), শোয়েব (৩) ও আরাফাত (৪) নামে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) এ ঘটনা ঘটে।
নিহত শোয়েব ও আরাফাত সম্পর্কে চাচাতো ভাই। উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শোয়েব ও আমিনুল ইসলামের ছেলে আরাফাত। আব্দুল্লাহ উপজেলার বীরতারা ইউনিয়নের চরপাড়া কদমতলী গ্রামের ফারুক মিয়ার ছেলে।
জানা যায়, সকালে দুই শিশু সবার অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর পরে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখা যায়। তাদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে বিকেলে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশু আব্দুল্লারে মৃত্যু হয়।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল্লাহ জানায়, পৃথক ঘটনায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। এসব ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
