সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রবিবার (১৫ জুন) সকালে উপজেলার জামলাবাজ গ্রামের এই ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম (৩৫) স্থানীয় ইউনিয়ন যুবদলের সহ সভাপতি এবং জামলাবাজ গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিগঞ্জের জামলাবাজ গ্রামের আপন চাচাতো ভাই নজরুল ইসলাম ও তাজ উদ্দিনের মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই জায়গার জের ধরে রবিবার সকালে বাড়ির সীমানায় বস্তা ফেলাকে কেন্দ্র করে নজরুল ইসলামের মা আফতাজান বানুর সাথে বাকবিতণ্ডা হয় তাজ উদ্দিনের পরিবারের। এক পর্যায়ে দুই পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে নজরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা আকরাম আলী বলেন, জায়গা সংক্রান্ত জের ধরে নজরুল ইসলাম নামে একজন নিহত হয়েছে। তবে এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।
ইসরায়েল হামলা বন্ধ করলে আমরাও করব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী