বেগম রোকেয়া পদকের জন্য আবেদনের শেষ তারিখ ২০ জুন

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৫:০৫ পিএম

বেগম রোকেয়া পদক-২০২৫ প্রাপ্তির জন্য আগ্রহীদের প্রয়োজনীয় তথ্যাদিসহ এ সংক্রান্ত নির্ধারিত ফরমপূরণ করে ২০ জুনের মধ্যে পাঠানোর জন্য বলা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মাসুম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর ৯ ডিসেম্বর দেশব্যাপী 'বেগম রোকেয়া দিবস' উদযাপন এবং 'বেগম রোকেয়া পদক' প্রদান করে আসছে।

এতে আরো বলা হয়েছে, প্রতি বছরের ন্যায় এবার 'নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ, পল্লী উন্নয়ন এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোন ক্ষেত্রে সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ পাঁচজন বাংলাদেশি নারীকে প্রধান উপদেষ্টা কর্তৃক আনুষ্ঠানিকভাবে বেগম রোকেয়া পদক প্রদান করা হবে। এ লক্ষ্যে ‘বেগম রোকেয়া পদক-২০২৫’ প্রাপ্তির জন্য আগ্রহীদের এ সংক্রান্ত নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদিসহ একসেট হার্ডকপি এবং সফটকপি Nikosh ফন্টে ই-মেইলে ([email protected]) মন্ত্রণালয়ের প্রশাসন শাখায় আগামী ২০ জুনের মধ্যে জরুরি ভিত্তিতে প্রেরণে অনুরোধ করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত