টাঙ্গাইলের মির্জাপুরে পিকনিকের নৌকা থেকে পানিতে পড়ে এক স্কুলছাত্র নিখোঁজের ২৪ ঘণ্টা পর নদীতে তার লাশ ভেসে উঠেছে। রবিবার (১৫ জুন) সকালে উপজেলার বংশাই নদীর হাটুভাঙ্গা অংশে তার লাশ ভেসে ওঠে।
এর আগে শনিবার সকালে নদীর ওই অংশে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের নাম নাদিম সিকদার। সে উপজেলার বংশাই স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী জানায়, নাদিম ও তার বন্ধুরা মিলে নৌকা ভ্রমণে যাচ্ছিল। যাওয়ার সময় নৌকার ওপরে বাদ্য যন্ত্র বাজিয়ে সবাই নাচতে থাকে। নাচের একপর্যায়ে নৌকার ওপর থেকে পানিতে পড়ে যায় নাদিম।
উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, সংবাদ পাওয়ার পর সেখানে ডুবুরি দল পাঠানো হয়েছিল। তারা দিনভর চেষ্টা করেও নিখোঁজের কোনও সন্ধান করেতি পারেনি।
নীলফামারীতে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে যুবক নিহত