ইরান-ইসরায়েলের মধ্যে শিগগিরই শান্তি প্রতিষ্ঠা হবে: ট্রাম্প

আপডেট : ১৫ জুন ২০২৫, ১০:১৭ পিএম

ইরান-ইসরায়েলের মধ্যে শিগগিরই শান্তি প্রতিষ্ঠা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইরান ও ইসরায়েলকে একটি চুক্তিতে পৌঁছাতে হবে এবং তারা একটি চুক্তিতে পৌঁছাবে। আমরা শিগগিরই ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করব।’

‘এখন অনেক আলোচনা-বৈঠক হচ্ছে। আমি অনেক কিছু করি এবং কখনোই কোনো কিছুর জন্য কৃতিত্ব পাই না, তবে মানুষ বুঝতে পারে। আমরা মধ্যপ্রাচ্যের মাহাত্ম্য ফিরিয়ে আনব,’ লিখেন ট্রাম্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত