বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শুধু ট্রফিই জেতেনি দক্ষিণ আফ্রিকা, আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়েও মিলেছে বড় পুরস্কার। এই ঐতিহাসিক জয়ের সুবাদে ইংল্যান্ডকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রোটিয়ারা।
ফাইনালের আগে টেস্ট র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার অবস্থান ছিল তিন নম্বরে, তাদের রেটিং ছিল ১১১। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়ার গুরুত্ব সবচেয়ে বেশি—আর এই জয়ের পর প্রোটিয়ারা পেয়েছে অতিরিক্ত ৩ রেটিং পয়েন্ট। তাদের রেটিং এখন ১১৪, যা ইংল্যান্ডের ১১৩ রেটিংকে টপকে দ্বিতীয় স্থানে উঠতে যথেষ্ট।
র্যাঙ্কিংয়ের শীর্ষে এখনও অস্ট্রেলিয়া, তাদের রেটিং ১২৩। চতুর্থ স্থানে রয়েছে ভারত।
ডব্লিউটিসি ফাইনালের পর দক্ষিণ আফ্রিকার পরবর্তী টেস্ট সিরিজ জিম্বাবুয়ের মাটিতে, জুন ২৮ থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের সিরিজে মুখোমুখি হবে দুই প্রতিবেশী। অন্যদিকে, ইংল্যান্ড জুন ২০ থেকে ঘরের মাঠে পাঁচ টেস্টের সিরিজে লড়বে ভারতের বিপক্ষে। আর অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে, যা শুরু হবে জুন ২৫ থেকে।
জয়ের আগেও বাভুমাদের 'চোকার্স' বলে স্লেজিং করে অজিরা