ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে প্রাণহানির সংখ্যা বাড়ছে। ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) বিবিসিকে জানিয়েছে, সোমবার ভোররাতে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটিতে আরও পাঁচজন নিহত হয়েছেন। এ নিয়ে ইরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।
মাগেন ডেভিড অ্যাডমের দেওয়া তথ্যমতে, সর্বশেষ ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত হয়েছে। তাদের মধ্যে দুই নারী ও তিন পুরুষ রয়েছেন, যাদের বয়স ৭০-এর ওপর। হামলায় ৯২ জন আহত হয়েছেন; আহতদের মধ্যে ৩০ বছর বয়সী এক নারী গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।
অন্যদিকে, ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, আজ ভোরে তেল আবিব ও হাইফা লক্ষ্য করে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে আটজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। ইসরায়েলি সেনা এই হামলার সত্যতা স্বীকার করেছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, গত শুক্রবার থেকে ইসরায়েলি হামলায় তাদের দেশে ২২৪ জন প্রাণ হারিয়েছেন।
উভয় পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।
হাসিনা ও আসাদুজ্জামানের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ