নারী বিশ্বকাপ: ভারতের সঙ্গে বাংলাদেশ খেলবে বেঙ্গালুরুতে, পাকিস্তান কলম্বোতে

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৫:৪৩ পিএম

২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপ ৩০ সেপ্টেম্বর ভারতের বেঙ্গালুরুতে শুরু হতে যাচ্ছে। তবে, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানের সব ম্যাচ কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে রাখা হয়েছে। বহুল প্রত্যাশিত ভারত-পাকিস্তান ম্যাচটি ৫ অক্টোবর অক্টোবরের ৫ তারিখে সেই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

বেঙ্গালুরুতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। গ্লোবাল কোয়ালিফায়ার থেকে যোগ্যতা অর্জনকারী বাংলাদেশ বিশ্বকাপ মিশন শুরু করবে ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২৬ অক্টোবর বেঙ্গালুরুতে তারা ভারতের মুখোমুখি হবে। এছাড়াও তারা বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে এবং ২০ অক্টোবর কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে খেলবে। ।

বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ১ অক্টোবর ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে। 

লিগ পর্বে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এরপর তিনটি নকআউট ম্যাচ হবে। খেলাগুলো বেঙ্গালুরু, ইন্দোর, গৌহাটি, বিশাখাপত্তনম এবং কলম্বো - এই পাঁচটি ভেন্যুতে আয়োজন করা হবে।
২০২৫ সালের আসরটি ২০২২ সালের ফরম্যাটেই অনুষ্ঠিত হবে, যেখানে আটটি দল রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের সাথে একবার করে খেলবে। শীর্ষ চারটি দল সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে।

স্বাগতিক ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা সরাসরি টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। লাহোরে অনুষ্ঠিত কোয়ালিফায়ার পর্বের মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশ শেষ দুটি দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।

wc logo

নারী ওয়ানডে বিশ্বকাপের সময়সূচী

৩০ সেপ্টেম্বর    ভারত-শ্রীলঙ্কা               বেঙ্গালুরু            বিকেল ৩.৩০
১ অক্টোবর       অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড    ইন্দোর             বিকেল ৩.৩০
২ অক্টোবর       বাংলাদেশ-পাকিস্তান        কলম্বো              বিকেল ৩.৩০
৩ অক্টোবর       ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা   বেঙ্গালুরু           বিকেল ৩.৩০    
৪ অক্টোবর       অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা           কলম্বো             বিকেল ৩.৩০
৫ অক্টোবর       ভারত-পাকিস্তান              কলম্বো             বিকেল ৩.৩০
৬ অক্টোবর       নিউজিল্যান্ড-দ. আফ্রিকা   ইন্দোর            বিকেল ৩.৩০
৭ অক্টোবর       ইংল্যান্ড-বাংলাদেশ         গৌহাটি            বিকেল ৩.৩০
৮ অক্টোবর       অস্ট্রেলিয়া-পাকিস্তান        কলম্বো             বিকেল ৩.৩০
৯ অক্টোবর       ভারত-দ.আফ্রিকা           বিশাখাপত্তনম     বিকেল ৩.৩০
১০ অক্টোবর     নিউজিল্যান্ড-বাংলাদেশ    বিশাখাপত্তনম     বিকেল ৩.৩০
১১ অক্টোবর     ইংল্যান্ড-শ্রীলঙ্কা             গৌহাটি             বিকেল ৩.৩০
১২ অক্টোবর     ভারত-অস্ট্রেলিয়া            বিশাখাপত্তনম     বিকেল ৩.৩০
১৩ অক্টোবর     দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ  বিশাখাপত্তনম    বিকেল ৩.৩০
১৪ অক্টোবর     নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা         কলম্বো             বিকেল ৩.৩০
১৫ অক্টোবর     ইংল্যান্ড-পাকিস্তান            কলম্বো             বিকেল ৩.৩০
১৬ অক্টোবর     অস্ট্রেলিয়া-বাংলাদেশ       বিশাখাপত্তনম     বিকেল ৩.৩০
১৭ অক্টোবর     দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা      কলম্বো               বিকেল ৩.৩০
১৮ অক্টোবর     নিউজিল্যান্ড-পাকিস্তান      কলম্বো               বিকেল ৩.৩০
১৯ অক্টোবর     ভারত-ইংল্যান্ড               ইন্দোর               বিকেল ৩.৩০
২০ অক্টোবর     শ্রীলঙ্কা-বাংলাদেশ            কলম্বো               বিকেল ৩.৩০
২১ অক্টোবর     দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান    কলম্বো               বিকেল ৩.৩০
২২ অক্টোবর     অস্ট্রেলিয়া-ইংল্যান্ড          ইন্দোর               বিকেল ৩.৩০
২৩ অক্টোবর     ভারত- নিউজিল্যান্ড         গৌহাটি               বিকেল ৩.৩০
২৪ অক্টোবর     পাকিস্তান-শ্রীলঙ্কা              কলম্বো               বিকেল ৩.৩০
২৫ অক্টোবর     অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা            ইন্দোর               বিকেল ৩.৩০
২৬ অক্টোবর     ইংল্যান্ড-নিউজিল্যান্ড       গৌহাটি               বেলা ১১:০০
২৬ অক্টোবর     ভারত-বাংলাদেশ             বেঙ্গালুরু              বিকেল ৩.৩০
২৯ অক্টোবর     প্রথম সেমিফাইনাল    গৌহাটি/কলম্বো            বিকেল ৩.৩০
৩০ অক্টোবর     দ্বিতীয় সেমিফাইনাল         বেঙ্গালুরু              বিকেল ৩.৩০
২ নভেম্বর         ফাইনাল               কলম্বো/বেঙ্গালুরু             বিকেল ৩.৩০

×
সর্বশেষ সর্বাধিক পঠিত