রাজধানীতে মৌসুম শুরু হওয়ার আগেই ডেঙ্গুর প্রভাব ক্রমেই বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রতি পরিচালিত জরিপে দেখা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১৩টি ওয়ার্ডে এডিস মশার লার্ভার ঘনত্ব ‘ব্রুটো ইনডেক্স’ নির্ধারিত সীমার চেয়ে বেশি। এই সূচক বিশ্লেষণে এসব এলাকা ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিতে রয়েছে বলে চিহ্নিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার অধীনে ‘জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগনিয়ন্ত্রণ কর্মসূচি’র উদ্যোগে গত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে রাজধানীর ৯৯টি ওয়ার্ডে প্রাক-বর্ষা এডিস সার্ভে পরিচালিত হয়।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
ব্রুটো ইনডেক্সে যদি লার্ভার ঘনত্ব ২০ শতাংশের বেশি হয়, তাহলে তা ‘নিয়ন্ত্রণের বাইরে’ সংকেত দেয়। ৯৯টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতে এই মান ছাড়িয়ে গেছে, যার অর্থ ওই এলাকায় প্রতি ১০০টি পানির পাত্রে ২০টির বেশি তাতে মশার লার্ভা পাওয়া গেছে।
ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলো ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২, ২, ৮, ৩৪, ১৩ ও ২২ নম্বর। ঢাকা দক্ষিণ সিটিতে ঝুঁকি বেশি রয়েছে ৩১, ৪১, ৩, ৪৬, ৪৭, ৪ ও ২৩ নম্বর ওয়ার্ডে।
সরকারি এই জরিপের ফলাফল মশার বিস্তার রোধে সক্রিয় প্রস্তুতির আহ্বান জানিয়ে সতর্কবার্তা হিসেবে গণ্য করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আগাম সতর্কতা ও জনসচেতনতা ছাড়া ডেঙ্গুর প্রকোপ সামাল দেওয়া কঠিন হবে।
মিরপুরে মানি এক্সচেঞ্জে সশস্ত্র ডাকাতি, গ্রেফতার ৬
আন্দোলনে গুলিবিদ্ধ গার্মেন্টস শ্রমিক মাহমুদের সফল অস্ত্রোপচার সম্পন্ন