ইসরায়েলের নির্বাচনে বুথ ফেরত জরিপে নেতানিয়াহুর অবস্থান

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে ৬১টি আসন

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ এএম

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে প্রকাশিত বুথফেরত জরিপে (এক্সিট পোল) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট স্পষ্ট পরাজয়ের মুখে পড়েছে। যদিও একক দল হিসেবে নেতানিয়াহুর 'লিকুদ পার্টি' সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে, তবে তার জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছে।

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে ৬১টি আসন। কিন্তু রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম 'কান' এবং বেসরকারি 'চ্যানেল ১২' ও 'চ্যানেল ১৩'-এর বুথফেরত জরিপ অনুযায়ী, নেতানিয়াহুর ডানপন্থী ও কট্টর ধর্মীয় দলগুলোর জোট মাত্র ৫০টি আসন পেতে পারে। এর আগের পার্লামেন্টে এই জোটের আসন সংখ্যা ছিল ৬৮টি।

বুথফেরত জরিপের এই ফলাফল যদি আনুষ্ঠানিক ফলাফলেও বজায় থাকে, তবে কোনো পক্ষই এককভাবে বা সরাসরি নিজেদের ব্লকের সমর্থনে সরকার গঠনের প্রয়োজনীয় ৬১ আসন পাচ্ছে না। 

এমন অচলাবস্থার মধ্যে বিরোধী দলগুলো নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে জোট গঠনের জোর চেষ্টা চালাবে। তবে জটিল সমীকরণের কারণে বিরোধীরা যদি সরকার গঠনে ব্যর্থ হয়, তবে নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত নেতানিয়াহু অন্তর্বর্তীকালীন বা কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা ধরে রাখতে পারেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত