বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে দ্বিতীয় দিনে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু ছিল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
আজ বুধবার বিকেলে শেকৃবি উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ আবুল বাশার, প্রফেসর রজ্জব আলী, ইউট্যাব কেন্দ্রীয় সংসদের যুগ্ম-মহাসচিব প্রফেসর এফ এম আমিনুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও শেকৃবি সাদা দলের সাধারণ সম্পাদক ড. নুর মহল আক্তার বানু, কোষাধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ, শেকৃবি এ্যাব সভাপতি প্রফেসর ড. রুহুল আমিন, ছাত্র পরামর্শ উপদেষ্টা প্রফেসর মোঃ আশাবুল হক, ইউট্যাব সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ জামশেদ আলম, ও আরও অনেক বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তা এতে অংশ নেন।
বিভিন্ন শিক্ষার্থী ও ছাত্রনেতারাও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শেকৃবি জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. নাহিয়ান হোসেন নিনাদ, সাবেক ছাত্রনেতা নাজমুল হোসেন সুইট, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, কৃষিবিদ মেজবাহ, কৃষিবিদ শোয়াইব, কৃষিবিদ মোরসালিন অনিক ও কৃষিবিদ সালমান রকিবসহ অনেকে উপস্থিত ছিলেন।
অন্যদিকে, ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের উদ্যোগে রাজধানীর উত্তরা গার্লস স্কুল এন্ড কলেজ মাঠেও বৃক্ষরোপণের আয়োজন করা হয়। সেখানে সংগঠনের উপদেষ্টা আবুল কাশেম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’ সদস্য নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপদেষ্টা মোস্তফা-ই-জামান সেলিম, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেনের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে দ্বিতীয় দিনের মতো বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হয়।
উল্লেখ্য, এই দুই দিনের বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে ‘আমরা বিএনপি পরিবার’।
স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া
লন্ডন বৈঠকের যৌথ বিবৃতিতে আপত্তি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল জামায়াত