ডা. জুবাইদার জন্মবার্ষিকী উপলক্ষে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ

আপডেট : ১৯ জুন ২০২৫, ১১:১০ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের স্ত্রী সুনামধন্য চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে তারা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

বুধবার বিকালে (১৮ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এই বৃক্ষরোপণ কর্মসূচিতে  অংশ নেন ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য মো. শাহাদত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের  যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল, আব্দুল জলিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য হাবিবুল্লাহ সৌরভ  লিমন আহমেদ, আফজাল হোসেন, অনন্ত কুমার বিশ্বাস প্রমুখ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল বলেন, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসকে সুন্দর ও আকর্ষণীয় করতে যতগুলো গাছের প্রয়োজন হবে ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে পর্যায়ক্রমে সরবরাহ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত