বাংলাদেশে দায়িত্ব পালন শেষে বিদায় নেওয়ার প্রাক্কালে জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে ডা. শফিকুর রহমান বলেন, দেশে অর্থবহ গণতন্ত্র, দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়ভিত্তিক সমাজ এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থার মাধ্যমে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে জামায়াত কার্যকর ভূমিকা রেখে চলেছে। তিনি জার্মানি ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন।
আলোচনায় রাষ্ট্রদূত ট্রোস্টার বলেন, গণতন্ত্র কখনো হত্যা ও সহিংসতার মাধ্যমে প্রতিষ্ঠা পায় না। এটি মানসিকতা ও গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ। পাশাপাশি তিনি অর্থনৈতিক অগ্রগতি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও স্থিতিশীল গণতন্ত্রের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদ্য কারামুক্ত সদস্য এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং আমীরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
অধ্যাদেশ বাতিল দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম