গ্লোবাল ফ্যাটি লিভার ডে 

হেপাটোলজি সোসাইটির উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠান আয়োজিত

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৯:২৮ পিএম

ফ্যাটি লিভার এবং এর প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বিশ্বব্যাপি ৮ম বারের মত পালিত হয়েছে গ্লোবাল ফ্যাটি লিবার ডে। তারই ধারাবাহিকতায় হেপাটোলজি সোসাইটি, ঢাকা, বাংলাদেশের উদ্যোগে বৃহস্পতিবার (১৯ জুন) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘কম খাই হাঁটি বেশি, ফ্যাটি লিভার দুরে রাখি’ শীর্ষক জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠানের আয়োজিত হয়েছে। 

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হেপাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. শাহিনুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনায় প্রধান অতিথি ছিলেন সাবেক তত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অধ্যাপক (ডা.) এ এস এম মতিউর রহমান (অব.) এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বারডেম হাসপাতালের লিভার বিশেষজ্ঞ ডা. গোলাম আযম।

অনুষ্ঠানে উপস্থিত দেশবরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসক-পুষ্টিবিদ-বিজ্ঞানীরা এই বলে সকলকে সতর্ক করেন যে, ফ্যাটি লিভার বিশ্বব্যাপী একটি উদ্বেগজনক জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। এমনকি দীর্ঘমেয়াদী লিভার প্রদাহের কারণ হিসেবে ভাইরাসকে অতিক্রম করে ইদানীং ফ্যাটি লিভার প্রাধান্য বিস্তার করছে।

তারা আরও জানান, বাংলাদেশে প্রতি ৩জনে ১জন মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত এবং এর মধ্যে প্রায় ১কোটি মানুষ সিরোসিস বা লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকিতে আছে, অথচ প্রায় ক্ষেত্রে শুধুমাত্র খাদ্যাভ্যাস, হাঁটার অভ্যাস ও জীবনযাত্রার ধরন পরিবর্তন এবং ওজন কমানোর মাধ্যমে ফ্যাটি লিভার ও ন্যাশ প্রতিরোধ করা যায়।

আলোচনা সভার পূর্বে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। উল্লেখ্য, এবারের গ্লোবাল ফ্যাটি লিভার ডে-এর প্রতিপাদ্য ছিল ‘ACT NOW, SCREEN TODAY’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত