নিরাপত্তা পরিষদে জাতিসংঘ মহাসচিব

ইরান-ইসরায়েল সংঘাতে সংকটের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব

আপডেট : ২০ জুন ২০২৫, ১০:৩৩ পিএম

ইরান-ইসরায়েল সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব দ্রুত গতিতে সংকটের দিকে এগিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

আন্তোনিও গুতেরেস বলেন, ‘এই সংঘাতের বিস্তার এমন এক আগুন জ্বালাতে পারে যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না।’

এই সংঘাতের কেন্দ্রে রয়েছে ‘পরমাণু প্রশ্ন’ উল্লেখ করে তিনি বলেন, ‘ইরান বারবার বলছে— তারা পারমাণবিক অস্ত্র তৈরে করছে না। তবে স্বীকার করা উচিত, এখানে আস্থার সংকট রয়েছে।

বৈঠকে লড়াই বন্ধ করে আলোচনায় ফিরে আসতে দুই দেশের প্রতি আহ্বানও জানান জাতিসংঘ মহাসচিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত