ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সংঘাতের নবম দিনে ইরানের রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলে কোম শহরে একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় এক কিশোরের নিহত হয়েছে। শনিবার (২১ জুন) ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আল–জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার লক্ষ্য কে ছিলেন সেটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (২১ জুন) তেহরান ও ইস্পাহানের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তেহরান ও ইস্পাহানের আকাশে বিস্ফোরণের তথ্য জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টগুলো যাচাই করে সত্যতা পেয়েছে আল–জাজিরা। সামাজিক যোগাযোগা মাধ্যমের পোস্টে লেখা হয়, নাজাফাবাদ শহরের প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি হামলা প্রতিহত করেছে। আরেক পোস্টে তেহরানের মালারদ এলাকার আকাশেও বিস্ফোরণের কথা জানা গেছে।
শর্তে আলোচনায় রাজি ইরান