মানবতা ধ্বংসকারী ইসরায়েলের পতন অনিবার্য: হেফাজতে ইসলাম

আপডেট : ২১ জুন ২০২৫, ০৭:০৪ পিএম

চলমান ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে গণমাধ্যমকে বিবৃতিতি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল পৃথিবীর শান্তি ও মানবতা ধ্বংস করছে। তাদের পতন অনিবার্য।

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান এই বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা মুসলিম বিশ্বকে আসন্ন মহাযুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, চলমান ইরান-ইসরায়েল যুদ্ধে আমরা গণহত্যাকারী দখলদার জায়োনিস্ট ইসরায়েলের ধ্বংস কামনা করি। মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণে রাখতে মার্কিন শাসকগোষ্ঠী সবসময় ইসরায়েলের সব আগ্রাসন ও যুদ্ধাপরাধ সমর্থন দিয়ে গেছে।

শুধু তা-ই নয়, বিলিয়ন-বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও গোয়েন্দা সহায়তাও দিয়ে যাচ্ছে ইসরায়েলকে। জার্মানিসহ ইউরোপের কয়েকটি প্রভাবশালী দেশও এতে জড়িত।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের ভাগ্য মিশে আছে সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইউরোপের মোড়ল দেশগুলোর পতনের সাথে। ফলে পৃথিবী ক্রমে একটি মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি। সাম্রাজ্যবাদের দাসত্ব, ভোগবাদিতা ও উদাসীনতা পরিহার করে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে আসন্ন সেই মহাযুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আধুনিক যুদ্ধকৌশল ও সামরিক উৎকর্ষ লাভে মুসলিম বিশ্বকে জ্ঞান-বিজ্ঞানে আরো এগিয়ে যেতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত