চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল আজ রাতেই বেইজিংয়ের উদ্দেশে রওনা দেবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যের এ দল আজ রবিবার রাত ১০টা ১০ মিনিটে এয়ার চায়নার একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
সফর শুরুর আগে প্রতিনিধি দলের সদস্যরা গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আমন্ত্রণে বারিধারায় চীনা দূতাবাসে গিয়ে সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান ও ডা. এজেএম জাহিদ হোসেন। এ ছাড়া আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ঈসমাইল জবিউল্লাহ, সুকোমল বড়ুয়া, দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।
চীনা সরকার ও কমিউনিস্ট পার্টির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করতে এই সফরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
‘জ্ঞানকে বোমা মেরে ধ্বংস করা যায় না’