জুড বেলিংহ্যামের পথেই হেঁটে চলেছেন ছোট ভাই জোব বেলিংহ্যাম। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে প্রথমবার মূল একাদশে নেমেই গোল করে আলো ছড়ালেন ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার। ৪ বছর, ৯ মাস, ১ সপ্তাহ আগে জুডও এমন অভিষেক ম্যাচেই গোল করেছিলেন।
ক্লাব বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মামেলোদি সানডাউনসের বিপক্ষে ডর্টমুন্ডের ৪-৩ গোলের জয়ী ম্যাচে গোল করেন জোব। ম্যাচের ৪৫ মিনিটে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে ডিফ্লেকশনে বল জালে পাঠান জোব।
গোলটি ছিল পরিকল্পিত, যেমনটা বড় ভাই জুডের স্টাইলে দেখা যায়। জুড অবশ্য ডর্টমুন্ডের হয়ে অভিষেক গোলটি করেছিলেন ৩০ মিনিটেই, ২০২০ সালের সেপ্টেম্বরে ডুসবুর্গের বিপক্ষে জার্মান কাপের ম্যাচে।
জোবে ম্যাচ শেষে বলেন, 'এটা খুব দারুণ এক বোনাস। জয়টাই বড় কথা, তবে এখনও অনেক কিছু শিখতে হবে আমার এবং দলের। মিডফিল্ডারদের জন্য এমনভাবে বক্সের কিনারা থেকে গোল করতে পারা খুব গুরুত্বপূর্ণ।' সান্ডারল্যান্ডে কাটানো সময় এবং অতিরিক্ত অনুশীলনের প্রসঙ্গ টেনে জব বলেন, 'এই গোলটা আমি বহুবার অনুশীলনে চেষ্টা করেছি। এমন নিখুঁত সময়জ্ঞান এবং পজিশনিংয়ের জন্যই আমি গর্বিত।' ২০২৪-২৫ ইংলিশ মৌসুম শেষে সান্ডারল্যান্ড থেকে ডর্টমুন্ডে যোগ দেন জোব বেলিংহ্যাম।
ইন্তার মিলানের সাবেক তারকা ক্রিশ্চিয়ান ভিয়েরি বলেন, 'জোব নিয়মিত গোল করবে, কারণ ও সবসময় গোলের দিকেই তাকিয়ে থাকে। ওর দৌড়, দেহভঙ্গি সব কিছুতেই জুডের ছাপ।'
নিজের নামে সিরিজ শুরুর পর প্রথমবার নেতৃত্বে অ্যান্ডারসন
শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে প্রস্তুতি চট্টগ্রামে