চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে গোসল করতে গিয়ে নুরুল মোস্তফা (১৬) নামে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (২২ জুন) সকালে উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় প্রতিবেশী নুরুল কাদের।
কিশোর নুরুল মোস্তফা উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকায় ১ নম্বর ওয়ার্ডের সাইফুরা বাপের বাড়ির সৈয়দ আহমদের দ্বিতীয় পুত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নুরুল মোস্তফা সকালে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তার সন্ধান পাওয়া যায় নি। কিছুক্ষন পরে ওই কিশোরের মরদেহ পুকুরে ভাসতে দেখা যায়। পারিবারিক ভাবে জানা যায়, নুরুল মোস্তফা মানসিক প্রতিবন্ধী ছিলেন।
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় বাংলাদেশের উদ্বেগ
একজনের ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকা উচিত না: জামায়াত