সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।
উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক সিইসি এ কে এম নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে রবিবার কে এম নুরুল হুদাসহ বিগত ৩ ‘বিতর্কিত’ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি রেখে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। সেই সঙ্গে ‘বিতর্কিত’ এসব নির্বাচনে দায়িত্ব পালন করা সাবেক ৩ সিইসিসহ অজ্ঞাতপরিচয়ের মোট ১৯ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ দায়ের করেছে দলটি।
নুরুল হুদা ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সিইসি ছিলেন। তার অধীনে ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আগের রাতেই ব্যালট বাক্স ভরে ফেলার অভিযোগ ছিল, যে জন্য সেটি ‘নিশি রাতের ভোট’ হিসেবে আলোচিত।
শব্দদূষণ রোধে চন্দনাইশে মোবাইল কোর্ট অভিযান
সোমবার ২ ঘণ্টা কর্মবিরতি পালন করবেন সচিবালয়ের কর্মচারীরা