মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৭ জনের কারাদণ্ড

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৯:০৫ এএম
মৌলভীবাজারে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকসেবনের অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২২ জুন) সন্ধ্যায় সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন। এ সময় তাকে সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান।
 
অভিযানে আটক ৭ জনের মধ্যে রহমত আলী, জাকারিয়া আহমেদ, হৃদয় শব্দকর, আব্দুল মারুফ এবং মিলাদ আহমেদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড, আমিনুল ইসলাম আরমানকে ৩০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং মো. সুমন মিয়াকে সর্বোচ্চ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
 
উপপরিচালক মো. রাশেদুজ্জামান জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত