ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেপ্তার

আপডেট : ২৩ জুন ২০২৫, ১২:২০ পিএম

ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল মাওলাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৩ জুন) রাত পৌনে ১২টার দিকে রাজধানী ভাটারার একটি আবাসিক এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয় নেয়া হয়।

ডিবি পুলিশ থেকে জানানো হয়, মনিরুল মাওলার নামে দুর্নীতি দমন কমিশনের মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলে আহসানুল আলম ও মনিরুল মওলাসহ ৫৮ জনের বিরুদ্ধে গত বছরের ১৯ ডিসেম্বর মামলা করে দুদক। চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১-এ বাদী হয়ে মামলাটি করেন সংস্থাটির উপ-পরিচালক ইয়াছিন আরাফাত।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে মুরাদ এন্টারপ্রাইজের নামে এই টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত