ঈদের ছুটিতে সড়কে নিহত ১৬৯ জন: বিআরটিএ

আপডেট : ২৪ জুন ২০২৫, ০১:৫৬ পিএম

গত ঈদুল আজহার ছুটি চলাকালীন সময় ১১ দিনে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ১৬৯ জন। এই সময়ে সারাদেশ সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিলো ১৫০ টি। মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানায় সড়ক পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এসব ঘটনায় আহত হয়েছেন ২৯৮ জন মানুষ।

বিআরটিএ’র অপারেশন শাখার এই প্রতিবেদনে বলা হয়, গত ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঈদযাত্রার সময় সড়ক ও মহাসড়কে সংঘঠিত ১৫০টি সড়ক দুর্ঘটনার মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৪টি দুর্ঘটনায় ৪৬ জন নিহত ও ৮৮ জন আহত হয়েছেন। এসময় দ্বিতীয় সর্বোচ্চ সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে খুলনা বিভাগে। বিভাগটিতে ২৫টি দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

প্রতিবেদনে আরও বলা হয়, ঈদের ছুটিতে চট্টগ্রাম বিভাগে ২২টি দুর্ঘটনায় ২৪ জন, রাজশাহী বিভাগে ১১টি দুর্ঘটনায় ১৬ জন, বরিশাল বিভাগে ১০টি দুর্ঘটনায় ১০ জন, সিলেট বিভাগে ৫টি দুর্ঘটনায় ৭ জন এবং রংপুর বিভাগে ১৩টি দুর্ঘটনায় ১৬ জন নিহত হবার ঘটনা ঘটেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত