সরকারের অর্থ উপদেষ্টার সঙ্গে আগামীকালের আলোচনা প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। নতুন কর্মসূচি হলো চলমান আন্দোলন চালিয়ে যাওয়াসহ ২৮ জুন ‘মার্চ টু এনবিআর’।
আজ বুধবার (২৫ জুন) শেরে বাংলানগরে এনবিআর প্রাঙ্গণে প্রেস বিফ্রিংয়ে এনবিআর পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার ও সাধারণ সম্পাদক সেহেলা সিদ্দিকা এ ঘোষণা দেন।
পরিষদের নেতারা বলেন, চেয়ারম্যানের পদত্যাগ, আলোচনার মাধ্যমে এনবিআর সংস্কারে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনতে আলোচনায় শুধু ট্যাক্স ও কাস্টম ক্যাডারকে রাখা এবং এনবিআর বিলুপ্তির অবস্থান সরকার অনড় থাকার কারণে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা যাওয়া সম্ভব নয়। ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে।
তারা বলেন, অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে একদিকে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলা হয়েছে। আবার শুধু বিসিএস (কর) ও সিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের সঙ্গে বৈঠকের কথা বলা হয়েছে। বৈঠকে আন্দোলনত এনবিআর সংস্কারে ঐক্য পারিষদের প্রতিনিধির সঙ্গে আলোচনার কথা বলা হয়নি। একইদিনে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে অর্থ উপদেষ্টা এনবিআর বিলুপ্তির সিদ্ধান্তে অটল থাকার বিষয়টি স্পষ্ট করেন। এ অবস্থায় ২৬ জুনের বৈঠকে যাওয়ার কোনো সুযোগ নেই।
তারা পূর্ব ঘোষিত আন্দোলনের পাশাপাশি আগামী ২৮ জুন ‘মার্চ টু এনবিআর কর্মসূচি’ পালনেরও ঘোষণা দিয়েছেন।
জামালপুর পিপির কক্ষে তালা, খোলা হয় ২ ঘণ্টা পর
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, টানা পাঁচ দিন শনাক্ত তিনশর বেশি