ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, টানা পাঁচ দিন শনাক্ত তিনশর বেশি

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৬:০৭ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৬ জন রোগী। আজ বুধবার (২৫ জুন) বিকেলে ডেঙ্গু বিষয়ক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন জানানো হয়েছে, এ নিয়ে টানা পাঁচ দিন দৈনিক তিনশর বেশি রোগী হাসপাতালে ভর্তি হলো। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। তাদের মধ্যে চলতি জুন মাসেই মারা গেছেন ১৩ জন।

এর আগে শনিবার ৩৫২ জন, রবিবার ৩২৯ জন, সোমবার ৩৯২ জন এবং মঙ্গলবার ৩৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত