বিজয়নগরে ১৪ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার  

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৩:৫০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বিজয়নগর থানার পুলিশ। 

পুলিশ জানান, শুক্রবার দুপুর সোয়া ২ টার দিকে বিজয়নগর থানার এসআই মাহবুব আলম সরকার, এসআই নাফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ২নং চান্দুরা ইউনিয়নের কালিসীমা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময়  চুল্লাবাড়ী জুয়েল এর চা দোকানের সামনে থেকে ১৪ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত হলেন উপজেলার হোসেনপুর (বাছিরের বাড়ী) এলাকার মৃত চাঁন বাদশা'র ছেলে সুজন (৪০)।

বিষয়টি নিশ্চিত করেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত