রাজস্ব আদায়ের লক্ষ্যে সোমবার (৩০ জুন) সব ব্যাংকের শাখাসমূহে ব্যাংকিং কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে গণমাধ্যমকে জানানো হয়, ৩০ জুন অর্থবছরের শেষ দিন। রাজস্ব আদায়ের সুবিধার্থে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্যাংকের অফিস সূচি থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাকি সময় লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা হয়ে থাকে। তবে রাজস্ব আদায়ের লক্ষ্যে আজ সোমবার বাড়তি দুই ঘণ্টা অতিরিক্ত সময় পর্যন্ত ব্যাংক লেনদেন হবে। অর্থাৎ সন্ধা ৬টা পর্যন্ত গ্রাহক ব্যাংক লেনদেন করতে পারবেন।
অপরদিকে আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) ব্যাংক হলিডে উপলক্ষে দেশের ব্যাংকগুলোর সব ধরনের গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। এদিন শেয়ারবাজারের লেনদেনও স্থগিত থাকবে। তবে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় ও কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের সূত্র বলছে, প্রতি বছর ১ জুলাই অর্ধবার্ষিক হিসাব চূড়ান্ত করার সময় হিসেবে বিবেচিত হয়। এ সময় ব্যাংকগুলো তাদের ছয় মাসের আর্থিক হিসাব-নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক প্রতিবেদন প্রস্তুত করে। এই প্রক্রিয়াকে নির্বিঘ্ন করতে ১ জুলাইকে ব্যাংক হলিডে ঘোষণা করা হয়।
LIVE: জুলাই ঘোষণাপত্র নিয়ে আপ বাংলাদেশের সংবাদ সম্মেলন