কর্মমুখী শিক্ষাব্যবস্থা বদলে দিতে পারে দেশের চিত্র: ড. সবুর খান 

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৬:২৫ পিএম

কর্মমুখী শিক্ষাব্যবস্থা বদলে দিতে পারে একটি দেশের চিত্র‌। তাই শিক্ষাব্যবস্থা উন্নত করতে শিক্ষকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ছাত্রছাত্রীদের পড়ালেখায় ভালো ফলাফলের পাশাপাশি দক্ষতা অর্জন এবং নেতৃত্বের দেয়ার ক্ষমতা তৈরি ছাত্র শিক্ষকদের প্রতি আহ্বান জানান ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. সবুর খান।

সোমবার (৩০ জুন) দুপুরে রূপায়ণ সিটি উত্তরায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, যেখানে বিগত কয়েক বছরে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। সেখানে ব্যাক্তিগত উদ্যোগে একের পর এক এই খাতে দেশের সুনাম কুড়িয়েছে ড্যাফোডিল ফ্যামিলি। বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পর এখন আমরা কাজ করে যাচ্ছি স্কুল কলেজ নিয়ে। এখানে ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ এটি ফান্ড তৈরি করা হয়েছে। যাতে কোনো মেধাবী ছাত্র-ছাত্রী টাকার অভাবে পিছিয়ে না পরে। তাই ধানমন্ডির পর উত্তরার রূপায়ণ সিটিতে মনোরম পরিবেশে  গড়ে তুলেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। 

তিনি আরও বলেন, বর্তমান সরকার এমনিতেই বেকায়দায় রয়েছে। তারা চাইলেও বেসরকারি স্কুল কলেজে এখন আর্থিক সহযোগিতা করতে পারবে না। সরকারকে পরামর্শ দিয়ে বলেন, সরকারের উচিত তার সরকারি যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান আছে সেগুলো ঢেলে সাজানো। শিক্ষকদের পর্যাপ্ত পরিমাণ মান উন্নয়ন করা। পড়াশোনার পরিবেশ তৈরি করতে হবে। দেশে পড়া শোনার পরিবেশের যেমন অভাব রয়েছে তেমনি রয়েছে ভালো প্রতিষ্ঠানের। এসময় তিনি রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল ও কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুলকে বিশেষ ধন্যবাদ জানান। 

এসময় রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, দেশের গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে বিশ্বের উন্নত দেশের আদলে পড়াশোনায় নতুনত্ব নিয়ে আসতে হবে। সেই নতুনত্ব কাজ ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. সবুর খান শুরু করেছে।

তিনি আরও বলেন, অন্যান্য স্কুলগুলোর তুলনায় ড্যাফোডিল অনেক আধুনিক এবং ব্যতিক্রমী একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেশে স্বীকৃত পেয়েছে। দেশের আবাসন খাতে নেতৃত্ব দেয়া প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান প্রতিষ্ঠানের বেশ কিছু অর্জনের কথা তুলে ধরেন। একই সাথে পড়া শোনায় নতুনত্ব আনার আহ্বান জানান। 

অনুষ্ঠানে আগত অতিথিরাও প্রয়োজনীয় পরামর্শ দেয়ার পাশাপাশি প্রশংসা করেন স্কুলের নানান সব উদ্যোগের। শেষে প্রতিষ্ঠানটিকে দেশের শীর্ষস্থানীয় স্কুলে পরিনত করতে কাজ করে যাওয়ার প্রত্যয় জানান প্রিন্সিপাল নাজাহ সালাওয়াত। 

দেশে নানান প্রতিবন্ধকতা এবং শিক্ষিত বেকার প্রতিনিয়ত বাড়ায় বেশ আগে থেকেই কর্মমুখী শিক্ষার জোর দিয়ে আসছেন সবুর খান। বলছেন শুধু পড়াশোনায় ভালো হলেই চলবে না প্রয়োজন দক্ষতা এবং নেতৃত্ব দেয়ার গুন। স্কুলের উত্তোরত্তর সফলতার জন্য ছাত্রছাত্রীদের চাপ সামলাতে এবার নতুন ভবনের উদ্বোধন করলো প্রতিষ্ঠানটি।

মো. সবুর খান  বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ২০০২-২০০৩ মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি টাস্ক ফোর্সের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে ইসলামিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরামসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনে দায়িত্ব পালন করছেন। 

বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসের (উইটসা) পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০২১-২০২২ মেয়াদের জন্য অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটিজ অফ এশিয়া অ্যান্ড প্যাসিফিকের (এইউএপি) প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান। বর্তমানে তিনি এইউএপি'র নতুন সভাপতি।।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত