আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) উদ্যোগে এবং ব্রিটিশ কাউন্সিলের গোয়িং পার্টনারশিপস প্রোগ্রামের আওতায় ২২ থেকে ২৪ জুন পর্যন্ত ‘ইনট্রোডাকশন টু দ্য ইনক্লুসিভ এডুকেশন টুলকিট: সাপোর্টিং ডিজঅ্যাডভান্টেজড অ্যান্ড এক্সক্লুডেড ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কমিউনিটিজ ইন বাংলাদেশ’ শীর্ষক তিন দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়।
এই কর্মশালাটি ব্রিটিশ কাউন্সিলের ট্রান্সন্যাশনাল এডুকেশন প্রকল্প ‘জেনেরেটিভ এআই ফর গুড’-এর অংশ, যেখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রসারে জেনেরেটিভ এআই প্রযুক্তির সম্ভাবনা ও ব্যবহার নিয়ে বিভিন্ন আলোচনা, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়। কর্মশালায় মোট ১০টি সেশন পরিচালিত হয়, যেখানে যুক্তরাজ্য, সৌদি আরব ও বাংলাদেশের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সম্মানিত বিশেষজ্ঞবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী রিসোর্স পারসনদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন: নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি (যুক্তরাজ্য), কিং ফাহদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস (সৌদি আরব), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং এআইইউবি।
গত ২২ জুন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সাইদুর রহমান, সম্মানিত সদস্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), বাংলাদেশ। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. এম. মাহফুজুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং তৌফিক হাসান, হেড অফ এডুকেশন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ। অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন প্রফেসর ড. ডেভিড জে. ব্রাউন, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি (যুক্তরাজ্য)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. সাইফুল ইসলাম, ভাইস চ্যান্সেলর, এআইইউবি।
গত ২৪ জুন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. এম. কামরুল আহসান, ভাইস চ্যান্সেলর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি ছিলেন ড. ফখরুল ইসলাম, সেক্রেটারি, ইউজিসি এবং ড. সুলতান মাহমুদ ভূঁইয়া, পরিচালক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগ, ইউজিসি। সম্মানিত অতিথি ছিলেন প্রফেসর ড. ডেভিড জে. ব্রাউন এবং ডেভিড নক্স, ডিরেক্টর অফ প্রোগ্রামস, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. আবদুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর, এআইইউবি। এআইইউবি এই কর্মশালার প্রধান আয়োজক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি’র সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন করে।
