রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে দলের সদস্য সচিব আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) রাত ১১টার দিকে কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ‘আখতার হোসেন কাউনিয়া ও পীরগাছার পক্ষ থেকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন। জুলাই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা-বিচার, সংস্কার ও নতুন সংবিধানের লড়াইয়ে তিনি এগিয়ে যাবেন।’ এরপর তিনি আখতারের হাত উঁচিয়ে ধরে উপস্থিত জনতার কাছ থেকে তার পাশে থাকার প্রতিশ্রুতি নেন।
তিনি আরও বলেন, ‘আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম করেছেন, কয়েকবার কারাবরণ করেছেন। তিনি মুক্তিযুদ্ধের সৈনিকের সন্তান। তিনি এই এলাকার গর্ব। তাকে আরো শক্তিশালী করে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া আপনাদের দায়িত্ব।’
সারজিস আলমের সঞ্চালনায় এ পথসভায় আরও বক্তব্য রাখেন হাসনাত আবদুল্লাহ, সামান্থা শারমিন ও তাসনিম জারা প্রমুখ। এর আগে জুলাই যোদ্ধা শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে পদযাত্রা শুরু হয়। দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচি রাতে কাউনিয়া বাসস্ট্যান্ডে শেষ হয়।
আদানির সব বকেয়া মেটাল বাংলাদেশ
গাজায় গণহত্যা বন্ধ না করায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুথিরা