ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি ৩২ লাখ টাকা মূল্যের ১১ হাজার ৬০০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে পুলিশ। এ সময় পাচার কাজে জড়িত থাকার অভিযোগে রাসেল মিয়া (২৯) নামে একজনকে আটক করা হয়। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
বুধবার (২ জুলাই) বিকেলে হওয়া এক সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (১ জুলাই) রাত ১২টার পর গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা ও বিজয়নগর থানা পুলিশ চান্দুরা ইউনিয়নর সাতগাঁও এলাকায় একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ৩৭ টি বক্সে রাখা ১১ হাজার ৬০০ পিস ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে জব্দ করা হয়। প্রতিটি ডিসপ্লের মূল্য আনুমানিক দুই হাজার টাকা। এ সময় পাচার কাজে জড়িত কসবার কল্যাণ সাগর এলাকার রাসেল মিয়াকে আটক করা হয়।
