বিএনপি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১১:৩০ এএম

জাতীয়তাবাদী দল (বিএনপি) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। এসময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত