প্লাস্টিকের বস্তায় ভরা যুবকের লাশ উদ্ধার, উদ্দেশ্য গুম!

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৬:৫৫ পিএম

নেত্রকোণার কেন্দুয়ার কাঞ্জারখালে প্লাস্টিকের বস্তায় ভর্তি এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের দুগদুইল্লে ঘাট এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, উদ্ধারকৃত নিহত যুবকের নাম রাসেল মিয়া (২৫)। তিনি নেত্রকোণার মদন উপজেলার কুলিহাটী পশ্চিম পাড়া আড়গিলা গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাসেল মিয়া ছিলেন একজন অটোরিকশা চালক। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার অটোরিকশা নিয়ে যায় ও গুম করার উদ্দেশ্যে ইটসহ বস্তায় ভরে পানিতে ফেলে দেয়। লাশ উদ্ধারের খবরে রাসেল মিয়ার বাবা আবুল হোসেন ও স্বজনরা এসে প্রাথমিকভাবে লাশ শনাক্ত করেন।

নিহতের পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানান, গত সোমবার (৩০ জুন) দুপুর থেকে রাসেল নিখোঁজ ছির। তার সঙ্গে অটোরিকশাও ছিল। রাসেল নিখোঁজ হওয়ায় মদন থানায় একটি সাধারণ ডায়েরিও করি।

কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর গণমাধ্যমকে জানান, বাবাসহ স্বজনরা নিহত যুবকের লাশ দেখে শনাক্ত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত