ময়মনসিংহে সেপটিক ট্যাংক থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৮:২৪ পিএম

ময়মনসিংহের তারাকান্দায় সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩০-৩৫।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ২ টার দিকে তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের দাদরা এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকে উপজেলার দাদরা গ্রামের ফরিদুল ইসলামের বাড়ির পাশ থেকে স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফরিদুলের বাড়ির সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে দেখতে পায় অজ্ঞাত এক নারীর মরদেহ।

তারাকান্দা থানার ওসি (তদন্ত) মহিউদ্দিন খান জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত