জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের দেশের ভোটাররা ২০০ টাকা দিয়ে ভোট বিক্রি করেন। যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন, তাহলে যোগ্য নেতা কোনওদিনও ক্ষমতায় আসবে না। আপনি একদিন আপনার ভোটটা যদি বিক্রি করে দেন, তারা পাঁচ বছর ধরে নির্যাতন করবে। সেজন্য নেতা নির্বাচনে যোগ্য প্রার্থীকে প্রাধান্য দিবেন।
আজ শুক্রবার দুপুরে আটোয়ারী উপজেলা সদরের জাতীয় নাগরিক পার্টি উপজেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত এক সভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলমকে আটোয়ারীর যোগ্য সন্তান উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, গণঅদ্ভুত্থানের তার যে অবদান রয়েছে, পরবর্তীতে আটোয়ারী উপজেলার প্রতি উনার যে আত্মত্যাগ, সব সময় আটোয়ারী নিয়ে উনার যে চিন্তা ভাবনা। আমরা বিশ্বাস করি, আপনারা যদি সারজিস আলমকে আগলে রাখেন, সারজিসের হাতকে শক্তিশালী করেন, এই আটোয়ারী সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো উপজেলাগুলোর মধ্যে অন্যতম উপজেলা হিসেবে স্বীকৃতি পাবে।
দলীয় কার্যালয় উদ্বোধনের সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বক্তব্য দেন। এতে এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে পদযাত্রা নিয়ে নেতারা ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে আটোয়ারী উপজেলা ছেড়ে যান।
কাঙ্ক্ষিত পদ না পেয়ে কৃষক দল নেতার মাথা ফাটালেন বিএনপি নেতা