‘৩১ দফা নিয়ে জনগনের কাছে ধানের শীষে ভোট চাইতে হবে’

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১১:৩০ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ ও আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস.এ জিন্নাহ কবির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে জনগণের কাছে ধানের শীষে ভোট চাইতে হবে।

প্রতিটি ইউনিয়ন পর্যায়ে গ্রাম-গঞ্জে, হাট বাজারে, মতবিনিময় সভায় লিফলেট বিতরণ ও নির্বাচনী মাঠে গণসংযোগ করে বেড়াচ্ছেন তিনি।

শুক্রবার (৪ জুলাই) বিকালে মানিকগঞ্জে দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের বিএনপির, যুবদল, অঙ্গসংঠনের উদ্যোগে কাকনা হাই স্কুল মাঠে ও ধামশ্বর মাজার সংলগ্ন এলাকায় প্রচারণা পথ সভা ও লিফলেট বিতরণে প্রধান অতিথির বক্তব্যে এস.এ জিন্নাহ কবির এসব বলেছেন।

তিনি আরও বলেছেন, যাদের বিগত ১৫ বছর দলের কোন কর্মসুচী ও আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। তারা ওই সময়ে আওয়ামীলীগের সাথে আতাত করে সুবিধা ভোগ করেছেন বিদেশে এসিরুমে আরাম আইসে ঘুমিয়েছেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যূথানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সুবিধাবাদী বিএনপি নেতারা মনোনয়নের জন্য ঘুরে বেড়াচ্ছেন। তৃর্ণমুলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃস্টি করে দলকে ক্ষতি করছে। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।

তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে  ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক  রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির  চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক  রহমান এর জন্য  দোয়া চান তিনি ।

ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. আলেক মিয়ার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন জেলা যুবদল ও বিএনপির নেতা-কর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত