বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকনের বাবা মুকুল হোসেনের ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমবার (৭ জুলাই)।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় বাদ আসর সূত্রাপুর লোহারপুল জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।
ওই দোয়া মাহফিলে উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের কাছে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
