নোরা ফাতেহির নাম শুনলেই হাস্যোজ্জ্বল-লাস্যময়ী অবয়ব ভেসে ওঠে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহিকে দেখা গেলো বিমানবন্দরে কাঁদতে কাঁদতে প্রবেশ করতে। সাধারণত তাকে বিভিন্ন অনুষ্ঠানে হাসি-খুশি দেখা যায় সোশ্যাল মিডিয়ায় কিংবা পাপারাজ্জিদের ফ্রেমে। কিন্তু এবার অশ্রুসিক্ত অবস্থায় দেখা গেল এ তারকাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গতকাল রবিবার মুম্বাই বিমানবন্দরে দেখা যায় নোরা ফাতেহিকে। এ সময় অভিনেত্রীর পরনে ছিল কালো জ্যাকেট ও প্যান্ট। চোখে কালো রোদচশমা। গাড়ি থেকে নেমেই বিমানবন্দরে ছোটেন পর্দার দিলবার।
নোরাকে দেখে পাপারাজ্জিরা ভিড় করলে তাদের সরিয়ে দেন দেহরক্ষীরা। অভিনেত্রীও দ্রুত সরে পড়েন সেখান থেকে। তবে ক্যামেরায় ঠিকই ধরা পড়লো চোখের জল। সানগ্লাসও আড়াল করতে পারেনি তা।
এদিকে নোরার চোখে জল দেখেই নেটিজেনদের প্রশ্ন, কী হয়েছে অভিনেত্রীর। অবশ্য সামাজিক মাধ্যমে চোখ রেখে কিছুটা আন্দাজ করেছেন নেটিজেনরা। কেননা বিমানবন্দরে ছোটার আগেই নিজের ইনস্টাগ্রামে নোরা লিখেছেন, ‘ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।’এতে স্পষ্ট কাছের কাউকে হারিয়েছেন তিনি। তবে কে মারা গেছে তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি নোরা ফাতেহি।
ইসরায়েলকে ভুগতে হবে, হুঁশিয়ারি ইরানের
মূল্যস্ফীতি নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস