নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বাংলাদেশ আওয়ামী লীগকে এই চিঠি দেওয়া হয়নি।
মঙ্গলবার (৮ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিবন্ধিত দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। নিবন্ধনের শর্ত অনুযায়ী, প্রতিটি দলকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে গত বছরের (২০২৪) আয়-ব্যয়ের বিবরণ ইসিতে জমা দিতে হয়। কোনো দল যদি পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হয়, তাহলে তার নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি।
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল
নবীগঞ্জে ১৪৪ ধারা জারি