অনৈতিক কার্যকলাপের জন্য বিএনপির ৩ নেতা বহিষ্কার

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৮:১২ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য দলের ৩ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, নরসিংদী সদর উপজেলার আলোকবালিকা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকার এবং সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোশারফ হোসেন মুশাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত