ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কয়ড়া জয়নগর গ্রাম থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৮ জুলাই) ভোরে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৭ পিস ইয়াবা বড়ি, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল, ২টি বাটন মোবাইল উদ্ধার করা হয়। আটকের ঘটনায় এএসআই রাকিব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নম্বর ৯।
আটককৃতরা হলেন- কয়রা জয়নগর গ্রামের মো. আতিয়ার শেখের ছেলে মোশারফ মোল্লা (৪৫) ও একই গ্রামের শাহজাহান খানের ছেলে মো. শামীম খান (৩০)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি টহল দল পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোশাররফ শেখ ও শামীমকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।
থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে মাদকসহ আটক করেছে যৌথ বাহিনী ও পুলিশ। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের মঙ্গলবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
সেনা সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।
মহেশখালীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক রেজাউল বরখাস্ত
এবার ইরানের সাথে পারবে না ইসরায়েল!