কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া বগুড়ার শিক্ষার্থী আসিফ আহমেদ (২২)–এর দাফন সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বগুড়া শহরের কাজীবাড়ি মোড় মসজিদ প্রাঙ্গণে এবং পরে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে গাবতলী উপজেলার নশিপুর বালুপাড়া মাদ্রাসা মাঠে দাফন করা হয়।
নিখোঁজের একদিন পর গতকাল বুধবার সকালে কক্সবাজারের সমিতিপাড়া উপকূল থেকে ভেসে আসে তাঁর মরদেহ।
আসিফ বগুড়া শহরের দক্ষিণ নারুলী এলাকার কলেজ শিক্ষক রফিকুল ইসলাম রুবেলের ছেলে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
এর আগে, মঙ্গলবার কক্সবাজার সৈকতের হিমছড়ি পয়েন্টে তিন বন্ধু একসঙ্গে গোসল করতে নামলে প্রবল স্রোতে তারা ভেসে যান। ওই ঘটনায় পানিতে ডুবে মৃত্যু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই আরেক শিক্ষার্থী কে এম সাদনান রহমান সাবাবের (২১)। একই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন বগুড়ার আরেক শিক্ষার্থী অরিত্র (২২)। তাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছে উদ্ধারকারী দল।
লর্ডস টেস্টের আগে ডিউক বল বিতর্ক উসকে দিলেন পান্ত 