২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮.৪৫ শতাংশ। আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ২টা থেকে সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়।
ঢাকা বোর্ডে পাসের হার ৬৭ দশমিক ৫১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৬৮ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন। যশোর বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৬৯ শতাংশ জিপিএ ৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ জিপিএ পাঁচ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন।
মাদ্রাসা বোর্ডে গড় পাসের হার ৭৩.৬৩ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৭৩.৬৩ শতাংশ।
