জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। ছাত্র-জনতার আত্মত্যাগে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এই দেশে আর কোনো ফ্যাসিবাদী দোসরদের স্থান দেওয়া হবে না।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মাগুরার ভায়না মোড়ে পদযাত্রা শেষে এক পথসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম উপস্থিত জনতাকে বলেন, আপনাদের সন্তানরা জীবন দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। আমরা আর দখলদার, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের হাতে দেশের শাসনভার দেব না। বিদেশী প্রভুদের ইশারায় যারা চলে, তাদের রাজনৈতিকভাবে পরাজিত করব।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ ঘোষণার আগে কোনো নির্বাচন ছাত্র-জনতা মানবে না। আগে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের বিচার করতে হবে। খুনিদের বিচার, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনের চেষ্টা করলে আবারও গণআন্দোলন গড়ে তোলা হবে।
এর আগে, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাগুরায় পদযাত্রা শুরু করে এনসিপি। উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পদযাত্রাটি চৌরঙ্গী মোড় হয়ে ভায়না মোড়ে পথসভায় মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দীন পাটোয়ারী, আকতার হোসেন, সারজিস আলম, ডা. তাসনীম জারা, সামান্তা শারমিন ও যুগ্ম সদস্য সচিব তারেক রেজা প্রমুখ।
পরে এনসিপি নেতাদের বহর নড়াইলের উদ্দেশে রওনা হয়। এর আগে তারা ঝিনাইদহ সফর শেষে মাগুরায় পৌঁছান।
ডুবছে জনপদ, ফের বন্যার আতঙ্কে ফেনীবাসী
বিয়ের তিন মাসেই বিচ্ছেদ, তারকা দম্পতির