গোপনে এনগেজমেন্ট, তারপর আচমকা বিয়ে- অভিষেক বসু ও শার্লি মোদকের বিয়ের খবরে চমকে গিয়েছিল টলিউড পাড়ায়। গোপনে বিয়ের পর পাহাড়ে হানিমুনে গিয়েছিলেন নবদম্পতি। ফিরে এসে জীবনের নতুন অধ্যায়ের খবর প্রকাশ্যে আনেন দু’জনেই।
গত এপ্রিলে বিয়ের পর তিন মাস পার হওয়ার আগেই সেই সম্পর্কে নাকি ফাটল ধরেছে।
‘ফুলকি’ ধারাবাহিকে কাজ শুরু করেছিলেন অভিষেক। অন্যদিকে, বিয়ের পর জি বাংলার নতুন ধারাবাহিক ‘তুই আমার হিরো’তে ‘মধুবনী’ চরিত্রে কাজ শুরু করেছেন শার্লি। কিন্তু কাজের মধ্যেই তাদের সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া দু’জনের স্ট্যাটাস সেই গুঞ্জনকে আরো উসকে দিয়েছে।
শার্লি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, কোনো কিছুই স্থায়ী নয়।
অন্যদিকে, অভিষেক লিখেছেন, কিছু জিনিস মন ভাঙে, কিন্তু দৃষ্টি স্বচ্ছ করে দেয়।
এই পোস্টগুলোর পর থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন- বিয়ের তিন মাসের মাথাতেই কি ফাটল ধরছে অভিষেক-শার্লির দাম্পত্যে? সংসার শুরু হওয়ার আগেই কি সম্পর্কের রঙ ফিকে হয়ে আসছে?
তবে এই গুঞ্জনের বিষয়ে এখনো মুখ খোলেননি এই তারকা দম্পতি। তাদের বিচ্ছেদের জল্পনা সত্যি নাকি শুধুই মেঘের আড়ালে রোদ, উত্তর দেবে সময়ই।
ময়মনসিংহে পাসের হার ৫৮.২২
ড. ইউনূসকে ধন্যবাদ মির্জা ফখরুলের