নেত্রকোনার দুর্গাপুরে ভ্যানগাড়ির চাপায় শিবু পাল (৫) নামে শিশুর মৃত্যু। এই ঘটনায় ভ্যানচালক বিল্লাল মিয়াকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে পৌরশহরের দক্ষিণপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু শিবু পাল দক্ষিণপাড়া এলাকার নয়ন পালের ছোট ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে নির্মাণ সামগ্রী নিয়ে যাচ্ছিলেন ভ্যানচালক বিল্লাল মিয়া। এ সময় দক্ষিণপাড়া এলাকায় সড়কের পাশে থাকা শিশু শিবু পালকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। তারপরও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এদিকে এলাকাবাসী ভ্যানচালক বিল্লাল মিয়াকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, ভ্যানচালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিষিদ্ধ পলিথিন বন্ধে এবার যৌথবাহিনীর অভিযান