শচীনকন্যাকে দেখে মুচকি হাসলেন শুবমান; প্রেম কি আবার ফিরে এলো?

আপডেট : ১১ জুলাই ২০২৫, ১১:৩০ এএম

ভারতের টেস্ট অধিনায়ক শুবমান গিল আর কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারের প্রেম নিয়ে গুঞ্জন বহুদিনের। তবে কয়েকমাস আগে শুবমান বলেছিলেন, তিনি নাকি ক্রিকেটে মনোযোগ দিতে গত তিন বছর ধরে প্রেমটেম নিয়ে ভাবছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে একে-অপরকে আনফলো করেছিলেন। তবে চলতি ইংল্যান্ড সিরিজের মাঝে আবারও দুজনকে দেখা গেল একই পার্টিতে। শুরু হলো নতুন গুঞ্জন।

লন্ডনে পরশু রাতে ক্যানসারজয়ী ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংয়ের ‘ইউউইক্যান ফাউন্ডেশন’ –এর পক্ষ থেকে ভারতের ক্রিকেটারদের জন্য ডিনার পার্টির আয়োজন করা হয়েছিল। সেই পার্টিতে উপস্থিত ছিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা, ইংল্যান্ডের সাবেক দুই ক্রিকেটার ড্যারেন গফ ও কেভিন পিটারসেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার এবং যুবরাজ সিং। শুবমান ও সারার সাক্ষাতের সেই মুহূর্ত।

শচীনের সাথে ছিলেন তার স্ত্রী-কন্যাও। বড় বড় সব তারকাকে ছাপিয়ে আলোচনায় উঠে এসেছেন শুবমান আর সারা। ২৭ বছরের সারার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ২৫ বছর বয়সী ভারতের নতুন টেস্ট অধিনায়ক আড়চোখে তার দিকে তাকিয়ে মুচকি হেসেছেন। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই ধারণা করছেন যে, দুজনের সম্পর্ক হয়তো আবার জোড়া লেগেছে।

ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম মিশনে ইংল্যান্ডে গেছেন শুবমান। সেখানে দুর্দান্ত ক্যাপ্টেন্সির পাশাপাশি ব্যাট হাতেও অবিশ্বাস্য পারফর্মেন্স করছেন। হেডিংলি ও এজবাস্টনে প্রথম দুই টেস্টে ১৪৬.২৫ গড়ে করেছেন ৫৮৫ রান। দুই সেঞ্চুরির সঙ্গে আছে একটি ডাবল সেঞ্চুরি। এজবাস্টনে প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছেন ১৬১ রান। বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত