বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও পোষা প্রাণীর ঔষধসহ একটি মালিকবিহীন কাভার্ড ভ্যান আটক করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলার হায়দারপুর বাজার পাকা রাস্তায় এক বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ১৮ হাজার ৯৭৭ পিস ভারতীয় কসমেটিকস এবং ১৪ হাজার ৮৭২ পিস পোষা প্রাণীর ঔষধ উদ্ধার করা হয়।
আটক কাভার্ড ভ্যানটির আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। ভারতীয় কসমেটিকস গুলোর আনুমানিক মূল্য এক কোটি ১২ লাখ ১৫ হাজার ৪০০ টাকা এবং পোষা প্রাণীর ভারতীয় ঔষধের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৫৪ হাজার ৬৪৬ টাকা। যা সর্বমোট সিজার মূল্য এক কোটি ৬২ লাখ ৭০ হাজার ৫৩ টাকা।
এ অভিযানে শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর আসিফ রানা অনীক, পিএসসি এর নেতৃত্বে ২০ জন সেনাসদস্য এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ২৪ জন বিজিবি সদস্যসহ মোট ৪৬ জন অংশগ্রহণ করেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদের জানান, ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক কাভার্ড ভ্যানসহ সকল পণ্য শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়ার চিন্তা করছে সরকার
হত্যাচেষ্টা মামলায় অপু বিশ্বাসের জামিননামা দাখিল 